Wednesday, November 9, 2016
Thursday, November 3, 2016
ইচ্ছাশক্তি
তখন ক্লাস সেভেন কি এইট এ পড়ি। গ্রামেই জন্ম গ্রামেই বড়ো হওয়া, তাই শহরের কোনো হাওয়া গায়ে লাগে নি তখনো। আমাদের পি ডাব্লউ ডি তে বদলি হয়ে আসেন আমাদেরই পারিবারিক পরিচিত অমল দা ও পরিবার। অমলদার ছেলে পার্থ স্কুলে ভর্তি হয় আমার থেকে এক ক্লাস নিচে। তখন পার্থর একমাত্র বনধু বলতে আমি। যেমন দেখতে, তেমন স্মার্ট, সব আধুনিক জামা কাপড়, আমার যখন ঢোলা প্যান্ট চালিয়ে যাচ্ছি, পার্থর তখন টাইট আধুনিক প্যান্ট। ওর একটা বাইক ছিল সেটা চড়ে দুজনে ঘুরে বেড়াতাম। একদিন ওদের বাড়িতে দুজনে খেলছি, হটাৎ রিক্সা থেকে একটি পরী ও এক যুবক নামে ওদের বাড়ির সামনে, ওর সদ্য বিবাহিত মামা ও মামী কোলকাতা থেকে বেড়াতে আসে। এতো সুন্দর দেখতে মহিলা আমি জীবনে কখনো দেখি নি। আমি অবাক হয়ে যাই, হারিয়ে যাই। ধারণা বদ্ধমূল হয়, কোলকাতায় এমন সুন্দর মেয়েরাই থাকে। কোলকাতা যদিও তখন স্বপ্ন। কোনোদিন যেতে পারবো কিনা জানিনা। কিন্তু মনে মনে ঠিক করি বিয়ে যদি কোনোদিন করি তো কোলকাতার মেয়েকেই করবো।
আজ হঠাৎ অফিসের পথে কেমন ঝলকে উঠলো ঘটনাটা। ষোলো বছর হলো সংসার কোলকাতার মেয়ের সাথে।
Subscribe to:
Posts (Atom)