বহুদিন হলো স্পার্ক প্লাগের দিকে নজর দেওয়া হয় নি,
ময়লা জমে জমে কেমন অচল হতে বসেছে।
মাটিতে বুক ঠেকিয়ে কেমন সরীসৃপের মতো চলছে,
একরকম জোর করে টেনে নিয়ে যেতে হচ্ছে।
সময় নেই, সময় নেই করে দিন চলে যায়
যে কোনো দিন মুখ থুবড়ে পড়বে, ব্রহ্ম মুহূর্তের অপেক্ষায়।
এখন এই মুহূর্তে দরকার, শুধু একটা স্পার্ক,
আবার মাথা উঁচু করে ছুট দেবে আলোর পথে।