মেট্রো ডায়েরি - ৪
আজ মেট্রোতে সাধারণ দিনের তুলনায় একটু ভিড় কম থাকায়, বসার জায়গা পেয়ে গেলাম। বসেই মোবাইল পকেট থেকে বের করে সোশাল নেটওয়ার্কে হাত বোলাতে লাগলাম, এ এমন এক স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে কি আর বলবো, ঠিক আগে দেখতাম কেউ কেউ বাস বা মেট্রো তে উঠেই হনুমান চালিশার ছোট বই বের করে পাঠ করতো, অনেকটা তেমন, বার বার একই ছবি একই খবর উপর নিচে করতে থাকা, যতক্ষণ নেটওয়ার্ক পাওয়া যায়। যাইহোক, কিছুক্ষন বাদে মোবাইল পকেটে রেখে, বই বেরকরলাম। পড়ার ফাঁকে উল্টোদিকের সিট্ এ চোখ পড়তেই আঁতকে উঠলাম, একটি কম বয়সী মেয়ে বসে আছে, তার সামনে কেউ একজন দাঁড়িয়ে থাকায় তার হাত টা শুধু দেখতে পাচ্ছিলাম । একটু ঝাকুনিতে তার গলা ও মুখের কিছুটা গোচরে এলো। এ কি? এই অবস্থায় কেউ বাইরে আসে? গত সপ্তাহে নার্সিংহোমে এমন এ একজন কে দেখেছিলাম, জন্ডিসের রুগী। সারা শরীর হলুদ হয়ে গেছে , মেয়েটির ও একই অবস্থা। এই সময় তো একদম বেরহওয়া উচিত নয়। কি এমন অসুবিধা যে এই পরিস্থিতিতেও কাজে যেতে হবে। মানুষের জীবনে কত বাধ্য বাধকতা থাকে আমরা তার কতটুকু জানি। তার পরিস্থিতির কথা ভেবে কষ্টই পাচ্ছিলাম, মনে মনে তার সুস্থতার কামনা করছিলাম। কয়েকটা স্টেশন পর মেয়েটি উঠে আমার দিকের দরজার কাছে এগিয়ে গেলো, পরের স্টেশন এ নামার জন্যে। এখন কাছে থেকে দেখতে পেলাম মেয়েটি কে।
একদম ভুলে গেছিলাম যে গতকাল হোলি ছিল।
অণুগল্প