অনেক হয়েছে, এবার চল ফিরে চল
কতদূর চলে এসেছি, চারিদিক ধুধু প্রান্তর,
একা মন আর পায় না যে বল
চল এবার ফিরে চল।
কি হবে শব্দের জাল বুনে,
কথার আঘাতে ক্ষতবিক্ষত মন
কি হবে ছবিতে নিজেকে দেখে
নকলের ভিড়ে হারিয়ে যাবে যখন।
ওরে মন আর নয়, চল এবার ফিরে চল।
হাতের তালুতে গোটা বিশ্ব কে ধরি
কল্পনাতে নিজের দুনিয়া গড়ি
এতো কেন হয় সব হারাবার ভয়
ভিড়ের মাঝেও একা কেন মনে হয়।
আর নয় আর নয়, ওরে মন চল এবার ফিরে চল।
যেথা কুলু কুলু নদী বলে আয়
পাখির কুজনে মনে জাগে বিস্বয়
ঝরা পাতা কানে কানে বলে যায়
আয় ফিরে আয়।
ওরে মন আর নয়, চল এবার ফিরে চল।
অনেক তো হলো এবার চল ফিরে চল।
কতদূর চলে এসেছি, চারিদিক ধুধু প্রান্তর,
একা মন আর পায় না যে বল
চল এবার ফিরে চল।
কি হবে শব্দের জাল বুনে,
কথার আঘাতে ক্ষতবিক্ষত মন
কি হবে ছবিতে নিজেকে দেখে
নকলের ভিড়ে হারিয়ে যাবে যখন।
ওরে মন আর নয়, চল এবার ফিরে চল।
হাতের তালুতে গোটা বিশ্ব কে ধরি
কল্পনাতে নিজের দুনিয়া গড়ি
এতো কেন হয় সব হারাবার ভয়
ভিড়ের মাঝেও একা কেন মনে হয়।
আর নয় আর নয়, ওরে মন চল এবার ফিরে চল।
যেথা কুলু কুলু নদী বলে আয়
পাখির কুজনে মনে জাগে বিস্বয়
ঝরা পাতা কানে কানে বলে যায়
আয় ফিরে আয়।
ওরে মন আর নয়, চল এবার ফিরে চল।
অনেক তো হলো এবার চল ফিরে চল।