Tuesday, January 13, 2015

এই যে মুহুর্ত টা  যাচ্ছে, মনে কর জীবনের সবচেয়ে আনন্দের,
এই যে মুহুর্ত টা  যাচ্ছে, মনে কর সবচেয়ে ভালবাসার পাত্র তুমি,
এই যে মুহুর্ত টা  যাচ্ছে, মনে কর এই পৃথিবী তে তোমার মত সুখী কেউ নয়,
এই যে মুহুর্ত টা  যাচ্ছে, মনে কর তোমার শত্রু  কেউ হতে পারে না,
এই যে মুহুর্ত টা  যাচ্ছে, মনে কর তোমার মত সুন্দর কেউ নেই,
এই যে মুহুর্ত টা  যাচ্ছে, মনে কর তোমার কখনো কিছু খারাপ হতে পারে না,
এই যে মুহুর্ত টা  যাচ্ছে, মনে কর ঈশ্বর তোমার সাথে আছেন ,
এক দিন এই মুহূর্ত টাই দিন মাস বছরে বদলে যাবে। 


Tuesday, November 18, 2014

আজকাল মন গুলো কেমন শক্ত ইটের মতো,
ভালবাসা ধুসর রঙের
আর ইচ্ছে আকাঙ্খা গগনচুম্বি হয়ে গেছে।
প্রকৃতি এখন পাঁচ ইঞ্চি বা আট ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ,
দৃষ্টির সচ্ছতা কমতে কমতে হাতের তালুতে এসে ঠেকেছে।

খালি পায়ে ভেজা ঘাসে হাটতে কেমন লাগে?
খোলা আকাশের নিচে শুয়ে তারা গুনতে কেমন লাগে?
সন্ধের আলো আঁধারে ঝিঝিপোকার ডাক শুনতে কেমন লাগে?
ঘুটঘুটে অন্ধকারে জোনাকীর আলো কেমন লাগে?
ফড়িং এর ল্যাজে সুতো বেঁধে ওড়াতে কেমন লাগে?
ফুলে ফুলে প্রজাপতির মধু খাওয়া দেখতে কেমন লাগে?
গাছের পাতা থেকে টপ টপ বৃষ্টি ফোঁটা পরার শব্দ কেমন লাগে?

একটি বোতামের চাপে সব হাতের মুঠোয়,
কোনো কিছুই অজানা নেই আজ
'বড় বিস্ময় লাগে'  কেউ বলবে না আর।

প্রকিতি থেকে আমরা অনকে দুরে,
তাই মন গুলো এখন ইটের থেকেও শক্ত।








Monday, November 17, 2014

ভাব হলে ভাবনা ভুলে
জীবন স্রোতে গা ভাসিয়ে 
চলছে যেমন চলতে দিয়ে 
সৃষ্টি থেকে মুখ লুকিয়ে 
দিন গুলিকে যাই কাটিয়ে। 
সে সব দিন আর কদিন থাকে 
দুর্ভাবনা পেছনে ডাকে 
অ-ভাব তখন হাতছানি দেয় 
বলতে থাকে এই দিকে আয় 
তখন কেমন একলা লাগে 
মনের মধ্যে প্রশ্ন জাগে 
যখন কেউ থাকে না পাসে 
সেই সময়েই কবিতা আসে।  
তাই তো ভাবি কোনটাকে চাই 
সরল জীবন, সৃষ্টি বোঝাই 
শুন্য আছে এক পাসে চাই
ভাবের সাথে ভাবনা মেলাই।  

Thursday, October 30, 2014

নিলোফার তোমার জন্য আজকে কেমন মেঘলা আকাশ,
তোমার জন্য গায়ে এসে লাগছে বাতাস।
নিলোফার তোমার জন্য সমুদ্র আজ হবে উত্তাল,
ত্রস্ত সবাই তোমাকে আজ দিতে সামাল।
নিলোফার তুমি আসবে বলে অনেকে আজ ঘর ছাড়া,
তোমার প্রেম উদ্দাম আর পাগোল করা।
নিলোফার তুমি শান্ত হয়ে যেও ফিরে,

উদ্দামতায় সকল কিছু নিওনা কেড়ে।

Thursday, July 24, 2014

জীবন, সমুদ্রের ঢেউ এর মত,
সময় এর সাথে অনেক কিছু কেড়ে নেয়
আবার ফিরিয়ে দেয় নিঃশব্দে পরবর্তী ঢেউ এর সাথে,
শুধু মনের দরজা খোলা রেখে
তাকে গ্রহন করতে জানতে হবে। 

Wednesday, July 23, 2014

আর বাইরে নয়
এবার ভেতরে দেখার সময়
বাইরের অজশ্র জঞ্জালের মাঝে
খুঁজে বের করতে হবে সেই আলোর কনা
যা পথ দেখাবে তোমায় পাবার।

Tuesday, July 22, 2014

আমি অন্য কেউ
কে জানে আমি কে?
কোন অসীমের ক্ষুদ্র কনা থেকে আমার সৃষ্টি?
সব ভুলে গিয়ে নিজেকে নিজের থেকে বড়  করে দেখি।
অজ্ঞতার অন্ধকারে ভাসমান একটি কণা
কবে আবার আলোর দেখা পাবে?