বহুদিন বাদে আজ মেঘের সাথে দেখা
মেঘ বললো, "কোথায় তুমি?"
মনে আছে আমার সাথে আকাশ পাড়ির কথা?
সুর্যোদয়ের প্রথম আলো, ভোরের পাখির ডাক আর
আলতো বাতাস?
সেই ফড়িংটা যার ল্যাজে সুতো বেঁধে ঘুড়ির মতো উড়িযেছিলাম,
সহসাই এত দিন বাদে এসে বললো, এখনো ব্যথাটা আছে
তাই ভুলিনি তোমায়, কিন্তু তুমি?
কানের কাছে কিচকিচ, তাকিয়ে দেখি শালিক পাখি
কি? খুব তো খাঁচায় বন্দী করেছিলে খাবারের লোভ দেখিয়ে,
আর আজ তুমি নিজেই খাঁচায় বন্দী, কেমন মজা?
কুল গাছ্টা চিঠি পাঠিয়েছে,
কাঁটার খোঁচা বাঁচিয়ে খুব তো আমার ডালে বসে পাকা কুল খেতে
আজ কুল তো পাও না অথবা চাও না, কিন্তু পারো কি বাঁচতে কাঁটার খোঁচা থেকে?
মাটি বললো, এক সময় কত আমায় নিয়ে খেলেছো, মেখেছো গায়ে পায়ে,
আজ তো তোমার ছোঁয়া পাই না, বা তুমি আমার ছোঁয়া,
সাদা পাথরের উপর হাঁটতে কষ্ট হয় না?
আমার কোনো জবাব নেই,
শুধু বলি আসবো আবার, দেখা হবে সবার সাথে
হবে চরুইভাতি।

No comments:
Post a Comment