শিস
সন্ধ্যে নামছে, মনসুর আলী একটা হিন্দি গানের কলি শিস দিতে দিতে মেঠো রাস্তা দিয়ে গরু গুলো কে বাড়ির পথে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিনের এই কাজ। হরিয়ানার এক প্রত্যন্ত গ্রামে সকাল থেকে সন্ধ্যা এইভাবেই দিন কাটে মনসুরের। স্বপ্ন দেখে মনসুর। গ্রামের লোক স্বপ্ন দেখায়। সে শিস দিয়ে সব কিছু নকল করতে পারে গান, পাখির ডাক আরো কত কি। সবাই বলে মনসুর একদিন অনেক বড় হবে, নাম করবে। তাকে সবাই বম্বে যেতে বলে। বলে গানের জগতে অনেক সুযোগ, অনেক প্লেব্যাকএ শিস ব্যবহার হয়, মনসুর ঠিক কাজ পেয়ে যাবে । মনসুর কষ্ট করে, বাড়ির লোক কে রাজি করে দুটো গরু বিক্রি করে দিল্লির পথে পাড়ি দেয়, সেখান থেকে কাজ করে কিছু টাকা জমিয়ে বম্বে পাড়ি দেবে ।
দিল্লির আসেপাশের বেশিরভাগ জঙ্গল কেটে দিয়ে সোসাইটি তৈরী হওয়াতে জঙ্গলের সব বাঁদরের দল লোকালয়ে এসে অত্যাচার করে, ঘরে ঢুকে যায়, লোক কে কামড়ে দেয়, এলাকার লোক নাজেহাল। মনসুর একটা বাড়ির ছাদের ঘরে আশ্রয় পায়। সকাল বিকেল কাজের খোজ করে। এমনই এক দিন সকালে মনসুরের ঘরে বাঁদর ঢুকে যায়। মনসুরের অস্ত্র শিস। সে এমন শব্দ বের করে যে বাঁদরের দল ভয় পেয়ে পালিয়ে যায়।
মনসুরের আর বম্বে যাওয়া হয় নি। সে এখন বিভিন্ন এলাকায় শিস দিয়ে বাঁদর তাড়ানোর কাজ করে মাসে পাঁচ হাজার টাকা রোজগার করে। ছোট্ট ঘরে বউ বাচ্চা নিয়ে তার সংসার।

No comments:
Post a Comment