তরতাজা
শুভাশীষ মুন্সি
একটা ছোট আলতার শিশি, একটা পুরনো রংয়ের বালতি তে কিছুটা জল। একটু আলতা জলে গুলিয়ে নিন, তারপর পাবদা আর টেংরা মাছ গুলো ধুয়ে তুলে নিন। দেখবেন একদম তরতাজা মাছ, যেন সদ্য জল থেকে উঠিয়ে আনা হয়েছে, ঠিক যেমন পুরনো সাদা জামা নিল জলে ধুলে সাদা ধবধবে হয়।
প্রতি শনিবারের মত সেদিন ও মাছ কিনতে সি আর পার্ক এ গিয়ে এই অভিজ্ঞতা। মাছের দোকানের পশে ছেলেটি সেইরকম কাজ টি করছে, সব মাছগুলো আলতা জলে ধুয়ে তুলছে। জানতে চাইলাম কেম এমন করছ? এ তো ক্ষতিকারক।
প্রতি শনিবারের মত সেদিন ও মাছ কিনতে সি আর পার্ক এ গিয়ে এই অভিজ্ঞতা। মাছের দোকানের পশে ছেলেটি সেইরকম কাজ টি করছে, সব মাছগুলো আলতা জলে ধুয়ে তুলছে। জানতে চাইলাম কেম এমন করছ? এ তো ক্ষতিকারক।
- দাদা এ তো আপনাদের মত লোকেরই চাহিদা, এমনি রেখে দিলে কেউ কিনবে না। একটু চুবিয়ে নিন দেখুন কেমন তরতাজা লাগে আর চটপট বিক্রি হয়।
- সব মাছই এমন করে ধুয়ে বিক্রি করো ?
- না, তবে পাবদা আর টেংরা তো অবশ্যই, আর যখন যেমন দরকার হয় ।
ভেবেছিলাম বাড়িতে লোক আসবে বেশ বড় বড় পাবদা মাছের সরসে বাটা করতে বলব।
হলো না, কাটা রুই নিয়ে ফিরতে হলো, কারণ চোখে দেখার পর অন্তত এক দিনের জন্যে পাবদা বাদ দিলাম। পরে ভুলে গেলে দেখা যাবে। জানিনা রুই মাছে কি মেশানো। তবে এমন দিন আসলে অবাক হওয়ার কিছু থাকবে না যেদিন শরীরের কোথাও কেটে গেলে রক্তর বদলে আলতা বের হবে?
ডাক্তার বলবে, রুগীর অবস্থা ভালো নয় দু বোতল আলতা নিয়ে আসুন।